চট্টগ্রামে রিকশা উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উল্টে আবুল খায়ের (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার রাতে নগরের পাহাড়তলী সাগরিকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের কুমিল্লা নাঙ্গলকোটের নুরুল ইসলামের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘রিকশা উল্টে গুরুতর আহত হন আবুল খায়ের। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’