চট্টগ্রামে রেডিসন ব্লুর বিজনেস ট্রিপে বিশেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের জন্য রেডিসন ব্লু চট্টগ্রাম বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। বিজনেস ট্রিপ নামের এই প্যাকেজে হোটেলে এক রাত অবস্থান করা যাবে ১৪ হাজার টাকায়। পাশাপাশি দুই ঘণ্টার জন্য মিটিং রুম ব্যবহারেরও সুবিধা থাকছে এতে। প্যাকেজের সঙ্গে রয়েছে কমপ্লিমেন্টারি ব্যুফে ব্রেকফাস্ট, চারজনের জন্য কমপ্লিমেন্টারি চা অথবা কফি। আরও থাকছে কমপ্লিমেন্টারি জিম এবং ইনফিনিটি পুল।

এই সুযোগ ছাড়াও থাকছে মিটিং প্যাকেজ নামের আরেকটি প্যাকেজ। মিটিং প্যাকেজ অনুযায়ী যে–কেউ চাইলেই মিটিং প্যাকেজ ও বুকিং দিতে পারেন। বুকিং দিতে চাইলে মুঠোফোনে (০১৭৭-৭৭০১১২৬) যোগাযোগ করতে হবে। এ ছড়া ই–মেইল করা যাবে sales. [email protected]‍ এই ঠিকানায়। বিজ্ঞপ্তি।