চট্টগ্রামে রেলওয়ের ভূমি উদ্ধার, ৪০০ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর ধরে অবৈধ দখলে থাকার পর বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় তাদের ১৫ শতক ভূমি গতকাল রোববার উদ্ধার করেছে। বিকেলে ষোলশহর রেললাইনের দুই পাশে অন্তত ৪০০ দোকান ও ঘর উচ্ছেদ করে এই ভূমি উদ্ধার করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় রেলওয়ের সহকারী ভূসম্পদ কর্মকর্তা মো. আবদুল বারীসহ অন্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গতকাল বিকেলে ষোলশহর রেললাইনের দুই পাশে ২০ বছর ধরে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের জন্য রেলওয়ের শ্রমিক ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসা হয়।