চট্টগ্রামে রেলের জায়গা থেকে বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় রেলের জায়গা থেকে গতকাল মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে আরও ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। গত দুই দিনে রেলের জায়গা থেকে বিলবোর্ড উচ্ছেদের সংখ্যা দাঁড়াল ১১। এর আগে আরও সাতটি উচ্ছেদ করা হয়েছিল।
রেলওয়ে সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মদ রুহুল আমীন উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় রেলওয়ে পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত ভূসম্পদ কর্মকর্তা রমজান আলী উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে বিপুলসংখ্যক পুলিশ ও রেলের নিজস্ব নিরাপত্তাকর্মী সহযোগিতা করেন।
রেলওয়ে সূত্র আরও জানায়, গতকাল কদমতলী এলাকা থেকে ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে রেলের জায়গায় ৩৮টি অবৈধ বিলবোর্ড লাগানো ছিল। বিভিন্ন ব্যক্তি প্রভাব খাটিয়ে লোহার খুঁটি গেড়ে এসব বিলবোর্ড স্থাপন করে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ ১৩৪টি বিলবোর্ড স্থাপনের অনুমতি দিয়েছে। এ জন্য নির্দিষ্ট হারে ভাড়া পায় কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ১৩৪টি বিলবোর্ড স্থাপনের অনুমতি দিয়েছি। কিন্তু রেলের জায়গায় আরও ৩৮টি অবৈধ বিলবোর্ড স্থাপন করা হয়। তিন দফায় ১৮টি উচ্ছেদ করা হয়েছে। বাকি ২০টি শিগগিরই উচ্ছেদ করা হবে।’