চট্টগ্রামে রেলের দুই কর্মচারী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিয়মের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের দুই কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ হাসানুল ইসলাম এই আদেশ দেন। দুই রেল কর্মচারী হলেন, টিকিট চেকার ইসমাইল হোসেন ও সোহেল রানা। এ মামলার অন্য তিন আসামি হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও টিকিট চেকার শাহিদা আক্তার। এই তিন আসামি বর্তমানে পলাতক।