চট্টগ্রামে রেলের ৫২৬ একর জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের প্রায় আট হাজার একর ভূমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন মাত্র দুজন কর্মকর্তা। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কানুনগোর পাঁচটি পদই শূন্য। তৃতীয় শ্রেণীর কর্মচারী আমিনের ১০টি পদের বিপরীতে আছেন মাত্র দুজন। এই দুজন কর্মচারী ভারপ্রাপ্ত কানুনগো হিসেবে দায়িত্ব পালন করছেন।একইভাবে চতুর্থ শ্রেণীর কর্মচারী চেইনম্যান আছেন ১০ জন। এর মধ্যে চারজনকে ওপরের পদ ভারপ্রাপ্ত আমিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই কানুনগো, আমিন ও চেইনম্যানের দায়িত্ব কেউ ভালোভাবে পালন করতে পারছেন না। একসময় রেলের এই অঞ্চলে পাঁচজন কানুনগো, ১৪ জন আমিন ও ২৮ জন চেইনম্যান ছিলেন।রেলওয়ে সূত্র জানায়, রেলের প্রায় ৫২৬ একর জমি বেদখল হয়ে গেছে। এ জমির বর্তমান বাজারমূল্য পাঁচ হাজার কোটি টাকার বেশি। লোকবল-সংকটের কারণে বেদখল হওয়া এ জমি উদ্ধার করা যাচ্ছে না, বরং দখলের পরিমাণ দিন দিন বাড়ছে।রেলের চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও সরকারের উপসচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, একদিকে লোকবল-সংকট, অন্যদিকে উচ্ছেদ কাজে অর্থ বরাদ্দ পেতে নানা বিড়ম্বনার কারণে রেলের বেদখল হওয়া জমি উদ্ধার করা যাচ্ছে না।রেল সূত্র আরও জানায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রেলের ভূসম্পত্তি বিভাগ একটি হালনাগাদ বিবরণ তৈরি করে। এতে উল্লেখ করা হয়, চট্টগ্রামে রেলের প্রায় ৫২৬ একর জমি এখন বেদখল। কাঠাপ্রতি ২০ লাখ টাকা বাজারমূল্য হিসাব করা হলেও এ জমির দাম দাঁড়ায় পাঁচ হাজার কোটি টাকার বেশি। বিবরণীতে উল্লেখ করা হয়, রেলের জায়গা দখল করে ১০ হাজার ৩৬১টি বস্তি তৈরি হয়েছে। অবৈধ দখলদারের সংখ্যা ১৩ হাজার ৩৩১ জন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলের চট্টগ্রাম বিভাগের মোট জমির পরিমাণ সাত হাজার ৭০১ একর। এর মধ্যে রেলের অপারেশনাল কাজে লাগছে না এমন জমির পরিমাণ তিন হাজার ৩০৫ একর। এ জমির এক হাজার ৭৩৪ একর বিভিন্ন সময় লাইসেন্স ও ইজারা দেওয়া হয়েছে। বাকি জায়গায় রেলের নিজস্ব স্থাপনা থাকলেও অব্যবহূত জায়গার ৫২৬ একর জমি বেদখল হয়ে গেছে।রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘রেলের বেদখল হওয়া জায়গা উদ্ধার করে পরিকল্পিতভাবে ব্যবহারের পরিকল্পনা আছে। অবৈধ বস্তি উচ্ছেদের অভিযান শিগগির শুরু হবে।