চট্টগ্রামে রোববার ইউকে শিক্ষামেলা
ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে চট্টগ্রামে বসছে ইউকে শিক্ষা মেলা। নগরের জিইসি মোড়ে হোটেল পেনিনসুলায় আগামী রোববার দিনব্যাপী ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১২’ নামে এই মেলা চলবে।ব্রিটিশ কাউন্সিল সূত্রে জানা গেছে, মেলা থেকে যুক্তরাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, বিভিন্ন বৃত্তিসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে।বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, বিপিপি ইউনিভার্সিটি কলেজ, ব্রাডফোর্ড কলেজ, ক্যামব্রিজ এডুকেশন গ্রুপ, ক্যান্টারবারি ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটি, সিটি অব লন্ডন কলেজ, ডেভিড গেম কলেজ, ডে মন্টফোর্ট ইউনিভার্সিটি, এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি, নিউক্যাসল ইউনিভার্সিটিসহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান এ বছর মেলায় অংশ নিচ্ছে। শিক্ষার্থী ও দর্শনার্থীরা www.britishcouncil.org/bangladesh ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে মেলার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। মেলা চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।