চট্টগ্রামে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার চট্টগ্রাম নগর ও জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ শুক্রবার গায়েবানা জানাজার পর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কর্মসূচি ঘোষণা করেন।

আজ দুপুরে জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের কেন্দ্রীয় দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতালের এ কর্মসূচি দেওয়া হয়েছে।’