চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে পাঁচটি অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পৃথক অভিযান চালিয়ে নগরের চান্দগাঁও ও কক্সবাজারের মহেশখালী থেকে পাঁচটি অস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে ও আগের দিন সোমবার রাতে এ অভিযান চলে।র‌্যাব সূত্র জানায়, মহেশখালীর আধারঘোনা এলাকায় সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থানের খবর পেয়ে গতকাল মঙ্গলবার ভোরে অভিযান শুরু করে র‌্যাব। তবে কোনো সন্ত্রাসীকে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, দুটি এলজি ও তিনটি গুলি পাওয়া যায়।