চট্টগ্রামে লইট্যা মাছে ফরমালিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীতে লইট্যা মাছে ফরমালিন পাওয়া গেছে। এ ছাড়া পোপা মাছে রং দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই বিক্রেতার কাছ থেকে এসব মাছ জব্দ করেন এবং পরে তা মাটিতে পুঁতে ফেলা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান আদালত পরিচালনা করেন।এ সময় জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম উপস্থিত ছিলেন। দুই মাছ বিক্রেতা হলেন হাটহাজারী থানা সদরের পাশের মো. হাসান ও চৌধুরীহাটের মো. রুবেল। হাসানের কাছে ১০ কেজি লইট্যা মাছ পাওয়া যায়। চৌধুরীহাটে রুবেলের কাছে ৩০ কেজি রংমিশ্রিত পোপা মাছ পাওয়া যায়। আর কোনো দিন করবেন না বলে মুচলেকা নিয়ে দুই বিক্রেতাকে ছেড়ে দেওয়া হয় বলে কামাল উদ্দিন জানান।