চট্টগ্রামে লইট্যা মাছে ফরমালিন জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লইট্যা মাছে ফরমালিন মেশানোর অপরাধে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার মত্স্য অধিদপ্তর চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত বসায়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। এ সময় মান নিয়ন্ত্রণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা মত্স্য কর্মকর্তা কামাল উদ্দিন ও আবু তৈয়ব উপস্থিত ছিলেন। জরিমানা করা ব্যবসায়ীর নাম মো. সোলায়মান। তাঁর কাছ থেকে ফরমালিন মেশানো ৪০০ কেজি লইট্যা মাছ জব্দ করা হয়। পরে কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে শুঁটকি শুকানোর অপরাধে ইমরান নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।