চট্টগ্রামে লাইসেন্স করা অস্ত্রসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল শুক্রবার রাতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে লাইসেন্স করা একটি রিভলবার জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে ব্যবসায়ীর ছেলে মো. আলীকে (৩১)।গাড়িচালক অভিযোগ করেন, চট্টগ্রাম নগরের টেরিবাজারের ব্যবসায়ী নূর মোহাম্মদের গাড়ি চালান তিনি। ব্যবসায়ীর ছেলে মো. আলী (৩১) তাঁর বাবার লাইসেন্স করা রিভলবার দেখিয়ে তাঁকে হত্যার হুমকি দেন। তবে ব্যবসায়ীর ছেলে আলী দাবি করেন, চালক সেলিম দুষ্টপ্রকৃতির। তাঁর বাবার অসুস্থতার সুযোগ নিয়ে সেলিম তাঁকে ফাঁসাতে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘কার অভিযোগ সত্য, তা আমরা যাচাই করে দেখছি। ব্যবসায়ী নূর মোহাম্মদ একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বলে আমরা জেনেছি।’