প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আজ মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করবে ১৪ দল। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, লালদীঘির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের নেতা সাংসদ মঈন উদ্দীন খান বাদল উপস্থিত থাকবেন। চট্টগ্রাম নগর থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদেরাও বক্তব্য দেবেন।