প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকা থেকে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। সিটি করপোরেশন সূত্র জানায়, অভিযানে সড়কের দুই পাশের নালা ও ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চা, পান-সিগারেট, খাবারের দোকান ইত্যাদি। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নগর পুলিশ অভিযানে সহায়তা করে।