চট্টগ্রামে শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজা অনুষ্ঠিত
দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে আজ বুধবার চট্টগ্রাম নগরের পাথরঘাটা শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পূজায় পৌরহিত্য করেন মাতৃমন্দিরের অধ্যক্ষ পুজ্যপাদ শ্যামল সাধু মোহন্ত মহারাজ।
কুমারী হিসেবে এবার দেবীর আসনে ছিল ছয় বছরের প্রীত ধর। সে সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবার নাম মিন্টু ধর, মা পলি ধর। তাদের বাসা পাথরঘাটা আশরাফ আলী রোডে।
মাতৃমন্দিরের অধ্যক্ষ পুজ্যপাদ শ্যামল সাধু মোহন্ত মহারাজ বলেন, মাতৃরূপে ইশ্বরের আরাধনাই কুমারীপূজা। কুমারীপূজা কল্যাণকর। শাস্ত্রমতে মহাঅষ্টমীর দিন মানবকল্যাণে ১ থেকে ১৬ বছরের কুমারী কন্যাকে পূজার জন্য মনোনীত করা হয়। একেক বছরে একেক নামে কুমারীরা পূজিত হয়। ছয় বছরের কুমারী প্রীতকে উমারূপে পূজা করা হয়।
বলরাম নামে আরেক পূজারি জানান, ২০০৪ সাল থেকে নগরের পাথরঘাটা শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।