চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা-কার্যক্রম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।’ বোর্ড সূত্রে জানা যায়, জেএসসি পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর। গতকাল প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে ঈদের ছুটির পর ১৩ নভেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে এক লাখ ২৮ হাজার ১০৪ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।