চট্টগ্রামে শান্তিপূর্ণ প্রতিমা বিসর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের মতো বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানালেন চট্টগ্রামবাসী। বিসর্জন উপলক্ষে বরাবরের মতো এবারও অগণিত মানুষের ঢল নামে পতেঙ্গা সমুদ্রসৈকতে।
এ ছাড়া ফিরিঙ্গিবাজার, কালুরঘাট, পাথরঘাটা, আনোয়ারা পারকি বিচ, ফৌজদারহাট সমুদ্রসৈকতেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয় সনাতন ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে পতেঙ্গা সমুদ্রসৈকতে।