চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতাল প্রথম দিন চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নগর বিএনপির কার্যালয় ঘিরে মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

হরতালে সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা ও টেম্পো চলেছে। কোথাও কোথাও বাস ও হিউম্যান হলার চলতে দেখা যায়। কাজীর দেউড়ি মোড়ে হরতাল-সমর্থকেরা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে বলে জানা গেছে। এ ছাড়া আর কোথাও থেকে যানবাহন ভাঙচুরের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, হরতালের সময় গতকাল নগরে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

হরতালে ট্রেন যোগাযোগ ছিল স্বাভাবিক। বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ চললেও পণ্য পরিবহন হয়নি।

গতকাল সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিলসহ নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।