চট্টগ্রামে শিক্ষকদের দুর্নীতিবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতি সইব না, দুর্নীতি মানব না, দুর্নীতি করব না’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে অনুষ্ঠিত হয় শিক্ষকদের দুর্নীতিবিরোধী মানববন্ধন, সমাবেশ ও শোভাযাত্রা।
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয় এবং চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। তিনি তাঁর বক্তব্যে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, উপপরিচালক মোরশেদ আলম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।
সমাবেশে দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড এবং পোস্টার তুলে ধরা হয়।