চট্টগ্রামে শিপইয়ার্ড থেকে হঠাৎ লোহা বিক্রি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুরোনো জাহাজ (স্ক্র্যাপ) ভাঙা শিল্পের ব্যবসায়ীরা হঠাৎ করে লোহা বিক্রি বন্ধ করে দিয়েছেন। এর প্রভাব পড়েছে রড ও লোহার প্লেটের বাজারে। দুই দিনের ব্যবধানে বিভিন্ন ধরনের রডের দাম টনপ্রতি তিন-চার হাজার টাকা বেড়ে গেছে।জানা গেছে, হাইকোর্ট সম্প্রতি পুরোনো জাহাজের আমদানিকারকদের জন্য পরিবেশ অধিদপ্তর ও সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে বর্জ্যমুক্ত সদন গ্রহণ বাধ্যতামূলক করেন। এর প্রতিবাদে জাহাজভাঙা শিল্পের মালিকেরা শিপইয়ার্ড বন্ধের সিদ্ধান্ত নেন।এর আগেও কয়েক দফা পুরোনো জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ীরা জোট বেঁধে ইয়ার্ড থেকে লোহা বিক্রি বন্ধ করে দিয়েছিলেন। এতে বাজারে রডের দাম অস্বাভাবিক বেড়ে যায়। ফলে কম সময়ের মধ্যে এসব ব্যবসায়ীর বড় অঙ্কের মুনাফা লাভের সুযোগ হয়। বেশির ভাগ জাহাজভাঙা শিল্পের মালিকের একাধিক ইস্পাত ও রি-রোলিং কারখানা আছে।