চট্টগ্রামে শিবির কর্মী ফরিদের বৃহস্পতিবার রিমান্ড শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র শিবিরের কর্মী ফরিদ উদ্দিনকে (২৪) পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য গতকাল রোববার আবেদন করেছে পুলিশ।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান আগামী বৃহস্পতিবার রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। বিস্ফোরকসহ গত শনিবার রাতে চট্টগ্রাম স্টেশনে গ্রেপ্তার হন ফরিদ উদ্দিন। গত শনিবার সন্ধ্যায় নগরের সদরঘাট থানা-পুলিশ চট্টগ্রাম পুরাতম রেলস্টেশন থেকে ১২টি এমকে-৩ প্যারাসুট রকেট ফ্লেয়ার এবং তিনটি ককটেলসদৃশ বোমাসহ ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার রাতেই তাঁর বিরুদ্ধে সদরঘাট থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘ফরিদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।