চট্টগ্রামে শিবির কর্মী সন্দেহে ১২ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে নাশকতা সৃষ্টিকারী শিবিরের কর্মী সন্দেহে ১২ জনকে আটক করেছে খুলশী থানার পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পর লালখান বাজারের একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। ওই সব ব্যক্তি ওই বাসায় বসে কোনো নাশকতার পরিকল্পনা করছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বাসাটিতে অভিযান চালায়। পুলিশের কাছে তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।