চট্টগ্রামে শিবির কর্মীকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় ককটেল বিস্ফোরণের সময় শিবিরের এক কর্মীকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।
গতকাল বুধবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই কর্মীর নাম জানা যায়নি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, রাত আটটার দিকে কালুরঘাট এলাকায় দু-তিনজন শিবির কর্মী হরতালের সমর্থনে ককটেল বিস্ফোরণের চেষ্টা করেন। এ সময় ককটেল ছুড়ে পালানোর সময় স্থানীয় লোকজন ধাওয়া দেয়। তারা শিবিরের এক কর্মীকে আটক করে পিটুনি দেয়। তাঁর সঙ্গী অন্য কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হন বলে তিনি জানান।