চট্টগ্রামে শিবিরের চার কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত চারজন হলেন: শাহাবুদ্দিন (১৮), হাবিবুর রহমান (১৯), ইব্রাহিম (১৮) ও ফজলু (১৮)। চারজনই চট্টগ্রাম কারিগরি মহাবিদ্যালয়ের (পলিটেকনিক ইনস্টিটিউট) শিক্ষার্থী।চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তারেক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ১৩ ডিসেম্বর নগরের ষোলশহর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ছিল।’১৩ ডিসেম্বর বিকেলে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় পুলিশের ওপর ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা অতর্কিতে হামলা চালান।