চট্টগ্রামে শিবিরের তিন কর্মীআটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোডের একটি মেসে অভিযান চালিয়ে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় তাঁদের কাছ থেকে কয়েক বোতল পেট্রল এবং মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে উসকানিমূলক পোস্টার পাওয়া গেছে।

গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ও শিবিরের সাথি মঈনুল ইসলাম (২১), শিবিরকর্মী মঞ্জুরুল আহসান (২০) ও রবিউল আলাম (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, শিবিরকর্মীরা এই মেসে থেকে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁদের কাছ থেকে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে উসকানিমূলক পোস্টার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সরকারবিরোধী পোস্টারও পাওয়া যায়।

তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক।

এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।