চট্টগ্রামে শিবিরের তিন নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।তিন নেতা হলেন ছাত্রশিবিরের নগর কমিটির নেতা আবদুস শাকুর, কোষাধ্যক্ষ মোসলেম উদ্দিন ও অফিস সম্পাদক মোহাম্মদ এরশাদ। কোতোয়ালি থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।