চট্টগ্রামে শিবিরের দুই কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নাশকতার অভিযোগে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সীতাকুণ্ড উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহসান হাবিব রাসেল ও আবু জাফর বশর।
গত শনিবার রাতে নগরের আকবর শাহ থানা এলাকার কর্নেলহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে আকবর শাহ থানার পুলিশ। তাঁদের দুজনের বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের ২২টি মামলা রয়েছে।
নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে ১৩টি এবং জাফরের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় নাশকতার মূল হোতা হিসেবে পুলিশের খাতায় নাম রয়েছে তাঁদের। নগরের আকবর শাহ থানা এলাকায় একটি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।