চট্টগ্রামে শিবিরের দুই নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে মামলা পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া শিবিরের দুই নেতা হলেন মনজুরুল আলম ও কফিল উদ্দিন।