চট্টগ্রামে শিবিরের নয় কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকার একটি মেস থেকে ছাত্রশিবিরের নয়জন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি ব্যানার, ৯০টি পোস্টার ও ৬৫টি প্রচারপত্র জব্দ করা হয়।পুলিশ সূত্র জানায়, দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ফটকের সামনে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ চারদিক থেকে তাঁদের ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে তাঁরা অলিগলিতে ঢুকে পড়েন। এরপর পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সন্ধ্যার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।