চট্টগ্রামে শিশু ক্যানসার দিবস উপলক্ষে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস উপলক্ষেÿচট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগ নগরে শোভাযাত্রা বের করে। ‘শিশুরা আমাদের ভবিষ্যৎ’ এবং ‘শিশুদের ক্যানসার নিরাময় হোক’ এই স্লোগানে গতকাল বুধবার সকাল নয়টায় নগরের নাসিরাবাদ এলাকার সানসাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় শোভাযাত্রাটি। এতে মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে হাসপাতাল চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের প্রধান এ কে এম রেজাউল করিম ও সানসাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষÿসাফিয়া গাজী রহমান।