চট্টগ্রামে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার থানার পল্টন রোডের একটি বাড়ির সামনে থেকে গতকাল বুধবার ভোরে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর নাম মুন্নি (১১)। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গৃহকর্ত্রী হোসনে আরাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোরে পল্টন রোডের ‘মহানগর’ টাওয়ার নামের একটি আবাসিক ভবনের সামনে মুন্নির লাশ পড়ে ছিল। ভবনের বাসিন্দা ব্যবসায়ী মনির আহমেদের ফ্ল্যাটে বছর দুয়েক আগে সে গৃহকর্মী হিসেবে যোগ দেয়। মুন্নির ঠিকানা বা তার মা-বাবার পরিচয় জানা যায়নি।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে গৃহকর্মী মুন্নিকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। এ ঘটনায় ওই ফ্ল্যাটের বাসিন্দা হোসনে আরার বিরুদ্ধে মামলা হয়েছে।