চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় ছয় বছর বয়সী একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনার পর স্থানীয় লোকজন ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া (১৯) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।জানা গেছে, স্থানীয় একটি চায়ের দোকানের কর্মচারী সবুজ বিকেল তিনটার দিকে শিশুটিকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে সবুজকে আটক করে।