চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় আট বছরের একটি শিশুকে ধর্ষণের দায়ে গোলাম রসুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৯ সালের ২৪ আগস্ট শিশুটিকে ধর্ষণ করেন গোলাম রসুল। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার জানান, জামিনে মুক্তির পর থেকে আসামি পলাতক।