চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের ফিরিঙ্গিবাজার এয়াকুবনগর এলাকা থেকে স্থানীয় লোকজন মো. মঈনুদ্দিন (৪২) নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. শাহনেওয়াজ জানান, মঈনুদ্দিন নগরের সরকারি মুসলিম হাইস্কুলের মসজিদে এক সময় ইমামতি করতেন। এখন তিনি এয়াকুবনগর এলাকায় মাঝেমধ্যে ওয়াজ করেন। তাঁর বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামে। তাঁর বাসা ফিরিঙ্গিবাজারের এয়াকুবনগরে।