চট্টগ্রামে শিশুর গলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন ইস্পাহানি কলোনির পাশ থেকে সুইটি বেগম ওরফে সোনিয়া (৭) নামের সাত বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুইটির বাবার নাম আবু বকর চৌধুরী। সুইটি তার মা মনিজা খাতুনের সঙ্গে ওই কলোনির পাশে একটি বাসায় থাকত। তাদের বাড়ি নোয়াখালীর সুধারামে। চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবদুর রউফ জানান, লাশটি পচে গেছে। এটি হাত-পা বাঁধা অবস্থায় কলোনির এক বাসার পাশ থেকে পুলিশ উদ্ধার করেছে।