চট্টগ্রামে শিশুহত্যার দায় স্বীকার করে কিশোরের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টেলিভিশন ভবনের পাশে শিশু পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি মো. শাহদাত (১৫) গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।মহানগর হাকিম হোসাইন মোহাম্মদ ফজলুল বারীর আদালতে বিকেলে শাহদাত জবানবন্দি দেয়। সে জানায়, একই পাড়ার পারভেজকে নিয়ে বিকেলে সে একটি ভ্যানগাড়িতে রং করে। এ সময় পারভেজের প্যান্টে রং ছিটিয়ে দিলে সে খেপে যায়। এরপর সে তাকে নিয়ে টেলিভিশন ভবনের পাশে হ্রদের পানিতে গোসল করায়। প্যান্ট নষ্ট হওয়ায় পারভেজ তার কাছে একটি প্যান্ট দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইট দিয়ে সে তার মাথায় দুবার আঘাত করে। এতে পারভেজ অজ্ঞান হয়ে যায়।গত শুক্রবার সন্ধ্যায় পারভেজকে ইট দিয়ে মাথায় আঘাতে হত্যা করে শাহদাত। এরপর শনিবার সকালে টেলিভিশন ভবনের পাশের একটি নালার পাড় থেকে তার লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া টি-শার্টের সূত্র ধরে শনিবার সকালে শাহদাতকে গ্রেপ্তার করে পুলিশ।