চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ‘ইচ্ছের আকাশে উড়াই ঘুড়ি’ নামের একটি ফেসবুক গ্রুপ। গ্রুপটির সদস্যরা গতকাল শনিবার ষোলশহরের ২ নম্বর গেট এলাকায় আট শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
এই গ্রুপের ৪৫ জন সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শীতবস্ত্র বিতরণের সময় গ্রুপের সদস্য শরীফ, বৃষ্টি, ফারহা, জয়, রফিক, রুবেল, অপু, বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ শেষে গ্রুপের কয়েকজন সদস্য জানান, তাঁরা ভবিষ্যতেও দুস্থ মানুষকে সহায়তা করবেন। এ ধরনের জনসেবা করে তাঁরা আনন্দ পান। বিজ্ঞপ্তি