চট্টগ্রামে শুক্রবারে বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরতলির হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় বিনা মূল্যে রোগী দেখা শুরু হয়েছে। হালদা কনসোর্টিয়ামের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে রোগীদের চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থাপত্র দেওয়া হয়। প্রতি শুক্রবার মদুনাঘাটে বিনা মূল্যে রোগী দেখা হবে বলে আয়োজকেরা জানায়। গতকাল শুক্রবার বিকেলে হালদা কনসোর্টিয়ামের আয়োজনে ১৭ জন রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র দেওয়া হয়। আয়োজক সূত্র জানায়, গতকাল বিশেষজ্ঞ চিকিৎসক জাহাঙ্গীর আলম রোগীদের ব্যবস্থাপত্র দেন। এখন থেকে প্রতি শুক্রবার বিকেলে মদুনাঘাটে রোগী দেখা হবে। চিকিৎসক জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে জানান, গরিব ও অবহেলিত রোগীদের কথা বিবেচনা করে হালদা কনসোর্টিয়াম মদুনাঘাটে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আলোকেই রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া শুরু হয়েছে।