চট্টগ্রামে শেষ দিনের গেম শো হলো বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপকে সামনে রেখে চট্টগ্রামে প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে আট দিনব্যাপী চেঞ্জ দ্য গেম রোড শো গতকাল শনিবার শেষ হয়েছে। শেষ দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে ক্রিকেট খেলে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ঢাকায় মূল প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেয়েছেন।ঢাকার টিকিট পাওয়া তিনজন হলেন দেবাশীষ দাশ, ইমরুল মোমেনীন ও তৌহিদুল ইসলাম। গতকাল প্রথম গেম শো অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায়। শেষ গেম শো হয় কলা অনুষদ প্রাঙ্গণে। উভয় জায়গায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববদ্যািলয়ের প্রক্টর মোহাম্মদ আকতার হোসেন ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কাস্টমার এক্সিকিউটিভ আশরাফুল হায়দার চৌধুরী।পুরো গেম শো পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ শুভ। তাঁকে সহযোগিতা করেন শিমুল, শাহীন ও শিহাব। চট্টগ্রামে গেম শো শেষে আজ গাড়িটি কুমিল্লার দিকে রওনা হচ্ছে। কাল সোমবার কুমিল্লার বিভিন্ন স্থানে গেম শো অনুষ্ঠিত হবে।