চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাজারি গলি এলাকায় সংঘর্ষের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহারভুক্ত চারজনের মধ্যে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া আসামির নাম জেবল হক। এজাহারভুক্ত আরও তিনজন হচ্ছেন তৌহিদুর রহমান ওরফে আতিক, কালা জাহাঙ্গীর ও মোহাম্মদ বশিরকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এর আগে চারজনের নাম উল্লেখ করে হাজারি গলি মন্দির কমিটির সভাপতি তুষারাংসু বিমল দাশগুপ্ত কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এজাহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ আনা হয়।