চট্টগ্রামে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বারিক বিল্ডিং থেকে নিমতলা পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের উন্নয়ন, কালভার্ট ও ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার সকাল ১০টায় প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
করপোরেশন সূত্র জানায়, বারিক বিল্ডিং থেকে নিমতলা পর্যন্ত সড়ক উন্নয়ন, কালভার্ট নির্মাণ ও ফুটপাত তৈরি করতে সোয়া ১৪ কোটি টাকা ব্যয় হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সড়কটির উন্নয়ন করা হচ্ছে। এর ফলে ওই সড়কের দুই ধারে লোকজনের হাঁটাচলার সমস্যা দূর হবে। এ ছাড়া কালভার্ট নির্মাণের কারণে ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের জলাবদ্ধতা দূর হবে।
সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা আবদুর রহিম বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে গোসাইলডাঙ্গা ওয়ার্ডের জলাবদ্ধতা দূর হবে।
নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌসী আকবর, শৈবাল দাশ, আবদুল কাদের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।