চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নারীশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) সড়ক দুর্ঘটনায় আসিয়া খাতুন (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ইপিজেডের ভেতরে ৭ নম্বর সেক্টরে দুর্ঘটনায় তিনি আহত হন। কীভাবে এ দুর্ঘটনা ঘটে, এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
নিহত আসিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকার মনির হোসেনের স্ত্রী। তিনি সিইপিজেডের কর্ণফুলী স্পোর্টস ওয়্যার নামের একটি কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) উত্তম চক্রবর্তী প্রথম আলো ডটকমকে জানান, আসিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে কয়েকজন শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।