চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের পটিয়া ও নগরের নয়াবাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, বেলা আড়াইটায় নয়াবাজার সাগরিকা কমিউনিটি সেন্টারের সামনে একটি যাত্রীবাহী টেম্পোকে সড়ক মেরামত কাজে নিয়োজিত একটি বুলডোজার ধাক্কা দেয়। এতে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজ উদ্দৌলা (৪০) নামের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
এদিকে পটিয়া-আনোয়ায়ার-বাঁশখালী পিএবি সড়কের ক্রসিং এলাকায় গতকাল বেলা ১১টার দিকে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন।