চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইসহাক খান (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নতুন রেলস্টেশনের পাশে একটি হোটেলের সামনে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ইসহাক খানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলকারকান্দি গ্রামে। কোতোয়ালি থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় মাথায় আঘাত পান ইসহাক। পথচারীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।