চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাহির সিগন্যাল এলাকায় সড়ক দুর্ঘটনায় শিমুল বড়ুয়া (৩৫) নামের এক রাইডার গাড়ির চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, নগরের চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল এলাকার একটি পেট্রলপাম্প স্টেশনে রাইডারটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রাইডারের চালক শিমুল বড়ুয়া। ওই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।