চট্টগ্রামে সন্ত্রাসী কিরিচ বাবুল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত৷
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত৷
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে জানান, নগরের বাকলিয়া থানার ইমন হত্যা মামলায় আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন কিরিচ বাবুল৷ শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷
পুলিশ জানায়, কিরিচ বাবুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জবরদখলসহ নগরের বাকলিয়া ও চকবাজার থানায় ২৪টি মামলা রয়েছে৷
বাকলিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী তিনি৷ তাঁর চাঁদাবাজি ও দখলে বাকলিয়ার লোকজন অতিষ্ঠ হওয়ার অভিযোগ রয়েছে৷