চট্টগ্রামে সন্ত্রাসী ফরিদুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নয় মামলার পলাতক আসামি ফরিদুল আলম ওরফে বন্দুক ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সে পাঁচলাইশ থানার তালিকাভুক্ত নয় নম্বর সন্ত্রাসী।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বলেন, ‘গ্রেপ্তার হওয়া ফরিদ একটি অস্ত্র মামলায় এক বছরের সাজা খেটে চার-পাঁচ মাস আগে কারাগার থেকে বেরিয়েছে। বাইরে এসে সে নতুন করে অপরাধে জড়িয়ে পড়ে।’