চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গা এলাকায় সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। গত রোববার সকালে এ ঘটনা ঘটলেও পতেঙ্গা থানায় এ ব্যাপারে মামলা হয়েছে গতকাল মঙ্গলবার।আহত ব্যক্তিরা হলেন নিজাম উদ্দিন (৪০), তাঁর স্ত্রী শাহনাজ বেগম (২৪), শিশুপুত্র রাহাত (২) ও ভাই আলমগীর হোসেন (৩৬)। তাঁদের মধ্যে নিজাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রোববার সকালে সন্ত্রাসীরা নিজামের বাড়িতে ঢুকে তাঁকে ও পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে। এ সময় সন্ত্রাসীরা ছুরি, রডসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে।পতেঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।