চট্টগ্রামে সন্ত্রাসীর দশ বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র মামলায় এক সন্ত্রাসীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম জয়সেন বড়ুয়া। আজ মঙ্গলবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ২২ ডিসেম্বর জেলার হাটহাজারীর বোয়ালিয়া ব্রিজের পাশ থেকে একটি এলজিসহ সন্ত্রাসী জয়সেন বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় করা মামলায় তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক রয়েছেন।