চট্টগ্রামে সপ্তম রিহ্যাব মেলা ১৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তম রিহ্যাব মেলা। গতকাল বৃহস্পতিবার রাতে মেলায় স্টল বরাদ্দ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। গতকাল নগরের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে মোট ৬৮টি স্টল বরাদ্দ দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রামে সপ্তমবারের মতো এই মেলার আয়োজন করেছে।